Hi

০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত তিন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে বিপরীত দিক থেকে আসা বড়খাতা থেকে হাতীবান্ধাগামী অটোরিকশাকে ট্রাকটি চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে, এতে শোরুমের বেশ কিছু মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত তিন

আপডেট : ০৭:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬