গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে কাতারের স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের কাছে সমুদ্র ভ্রমণ এবং ওয়াটার স্পোর্টস এখন জনপ্রিয় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা সহনীয় হয়ে এলে নৌবিহার ও দ্বীপ কেন্দ্রিক ভ্রমণে মানুষের ভিড় বাড়ছে। বর্তমানে দোহা কর্নিশ, পুরাতন দোহা বন্দর, দ্য পার্ল-কাতার এবং লুসাইল মেরিনাকে কেন্দ্র করে এসব সামুদ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দর্শনার্থীরা ঐতিহ্যবাহী কাঠের ধো নৌকা, স্পিডবোট, প্রাইভেট ইয়ট কিংবা ডিনার ক্রুজে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
সাধারণত এক থেকে দুই ঘণ্টার এসব নৌভ্রমণে পর্যটকরা কর্নিশ, কাতারা কালচারাল ভিলেজ, দ্য পার্ল এবং ওয়েস্ট বে-র মনোরম স্কাইলাইন উপভোগ করতে পারেন। ভ্রমণের খরচের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য; সাধারণ গ্রুপ ট্রিপে ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য জনপ্রতি খরচ শুরু হয় মাত্র ১৫ রিয়াল থেকে। অন্যদিকে, ৫ থেকে ১০ জন ধারণক্ষমতার ছোট নৌকায় ৩০ মিনিটের প্রাইভেট ট্রিপের জন্য খরচ পড়ে ২৫০ থেকে ৩০০ কাতারি রিয়াল। এছাড়া আল সাফলিয়া দ্বীপ, বানানা আইল্যান্ড এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিশেষ ট্যুরগুলোও পর্যটকদের কাছে বেশ সমাদৃত।
অনলাইন বুকিং ও ই-পেমেন্ট সুবিধার কারণে পর্যটকরা এখন সহজেই ভ্রমণের সময়সূচী নির্ধারণ করতে পারছেন, যা ছুটির দিনগুলোতে মধ্যরাত পর্যন্ত চালু থাকে। কাতার এয়ারওয়েজের উন্নত সেবা এবং পর্যটন অবকাঠামোর উন্নতির ফলে সৌদি আরব ও কুয়েতসহ জিসিসি অঞ্চলের পর্যটকদের কাছে কাতার সামুদ্রিক বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও অভিজ্ঞ কর্মীদের সেবায় পর্যটকরা সন্তোষ প্রকাশ করেছেন।
তরুণ প্রজন্মের কাছে জেট স্কি, সাঁতার ও ওয়াটার স্কিইংয়ের মতো রোমাঞ্চকর খেলাগুলো বেশ জনপ্রিয়। কাতারা সৈকতে ৩০ মিনিটের জন্য জেট স্কি ভাড়া শুরু হয় ২৫০ রিয়াল থেকে। নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট পরা, রিস্টব্যান্ড ব্যবহার এবং নির্ধারিত সাঁতারের এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কড়া নির্দেশনা দিয়েছে। স্থানীয় অভিভাবকদের মতে, এই ধরনের সামুদ্রিক ভ্রমণ নতুন প্রজন্মকে গ্যাজেট থেকে দূরে রেখে কাতারের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে সংযুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখছে।
সাধারণত ১ থেকে ২ ঘণ্টার এই নৌভ্রমণগুলোতে ভ্রমণকারীরা কর্নিশ, কাতারা কালচারাল ভিলেজ, দ্য পার্ল, ঐতিহ্যবাহী বন্দর এবং ওয়েস্ট বে-র মনোরম স্কাইলাইনের দৃশ্য উপভোগ করার সুযোগ পান।
কাতারার মতো জনপ্রিয় সৈকতগুলোতে ৩০ মিনিটের জন্য জেট স্কি ভাড়ার হার ২৫০ রিয়াল থেকে শুরু হয়।
সহজ বুকিং ও সময়সূচী: অনলাইনে ট্রিপ সিলেক্ট ও ই-পেমেন্টের সুবিধা থাকায় পর্যটকরা সহজেই বুকিং করতে পারছেন।
রিপোর্টার নাম: 
























