Hi

০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন ভিসায় নতুন চার দেশের নাগরিকদের যুক্ত করল সৌদি আরব

সৌদি আরবের পর্যটন ও ভ্রমণ খাতকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন করে চারটি দেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা চালু করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার নাগরিকদের জন্য পর্যটন ভিসার দুয়ার খুলে দিয়েছে। এর ফলে দেশগুলোর যোগ্য নাগরিকরা এখন থেকে নির্দিষ্ট শর্তাবলি মেনে সৌদি আরবে ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন।

সৌদি আরবের অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ভিসা ব্যবস্থার আওতায় ই-ভিসা, ট্রানজিট ভিসা এবং কিছু ক্ষেত্রে বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ই-ভিসা, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।

তবে প্রতিটি ক্যাটাগরির ভিসার জন্য আলাদা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করা বাধ্যতামূলক। এই ভিসার সুবিধা শুধু পর্যটনের মধ্যেই সীমাবদ্ধ নয়; ভ্রমণকারীরা এর মাধ্যমে ওমরাহ পালন, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রদর্শনী ও সম্মেলনে যোগ দেওয়া এবং দেশটিতে বসবাসরত আত্মীয় বা বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ সহজতর করা এবং সৌদিকে বিশ্বব্যাপী একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পর্যটন খাতের প্রসারের পাশাপাশি ধর্মীয় ও ব্যবসায়িক কার্যক্রমে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ আরও উৎসাহিত করাই এই নতুন নীতিমালার মূল উদ্দেশ্য।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পর্যটন ভিসায় নতুন চার দেশের নাগরিকদের যুক্ত করল সৌদি আরব

আপডেট : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬