Hi

০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে এলসি মার্জিন শিথিল

অব্যাহত কার্যক্রম ও সরকারি ঘোষণা

  • সরকারের আমন ধান সংগ্রহ: কেজিপ্রতি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার।
  • মোটরসাইকেল নম্বর প্লেট: ৩১ ডিসেম্বরের পর অবৈধ বা ত্রুটিপূর্ণ প্লেটের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
  • বিদেশি ঋণ পরিস্থিতি: এক দশকের ব্যবধানে দেশের বিদেশি ঋণের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে।
  • শ্রমিকদের কর্মস্থলে ফেরা: মিরপুরে কাজে ফিরে আসা শ্রমিকরা হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
  • পোশাক বাজার পরিস্থিতি: মূল্যস্ফীতির চাপে ৫০ শতাংশ ছাড় দিয়েও ব্র্যান্ডের পোশাকের বাজারে ক্রেতা সংকট কাটছে না।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই লক্ষ্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খোলার নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানে ভোগ্যপণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় আমদানিকারকদের জন্য এলসি প্রক্রিয়া সহজ করতে হবে।

চাল, গম, আটা, পেঁয়াজ, ডাল, চিনি, সয়াবিন ও পাম অয়েল, ছোলা, মটর, মসলা এবং খেজুরের মতো জরুরি পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিন নির্ধারণ করতে হবে।

এছাড়া, এসব পণ্যের সরবরাহ চেইন ঠিক রাখতে ব্যাংকগুলোকে অগ্রাধিকারভিত্তিতে এলসি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে। বেতন থেকে অল্প অল্প করে কীভাবে টাকা জমাবেন, কোথায় বিনিয়োগ করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ নির্দেশনা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও সিলেটে হারের শঙ্কায় বাংলাদেশ।
  • ছোলা-খেজুরসহ রমজানের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল।
  • পরমাণু হামলার ভুয়া বার্তা, ফ্রিজের তাপমাত্রা বৃদ্ধি ও ক্রিপ্টো চুরি—হ্যাকিং মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে এলসি মার্জিন শিথিল

আপডেট : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬