Hi

১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আ.লীগের সহযোগীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ০ জন দেখেছে

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন রাজনৈতিক তৎপরতা ও যোগাযোগের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গঠিত হয়েছে একটি পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০৪ জন শিক্ষক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকারের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে গোপন যোগাযোগ ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নড়েচড়ে বসে।

গঠিত এই পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোড় রেজাউল করিমকে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম সাদিক, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান। অন্যদিকে, কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তসহ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ কিংবা সরাসরি বরখাস্তের মতো কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। দেশের উচ্চশিক্ষার অন্যতম এই বিদ্যাপীঠে কোনো ধরনের দলীয় বা গোপন রাজনৈতিক ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কতৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবারই তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করা হবে।

জনপ্রিয়

লন্ডনে গার্ডেন পার্টিতে সাদা গাউনে সেলেনা গোমেজের মনকাড়া উপস্থিতি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আ.লীগের সহযোগীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন

আপডেট : ১১:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬