Hi

০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সফলতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি, অনিবন্ধিত কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সহজতর করা এবং বাংলাদেশি প্রকৌশলীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, ইলেকট্রিক গাড়ি আমদানি এবং নির্মাণ শিল্পে সহযোগিতা। এছাড়া হালাল ফুড প্রক্রিয়াজাতকরণ, খেলাধুলার সামগ্রী উৎপাদন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেছে।

উভয় দেশই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি কার্যকর ও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বে রূপান্তরের বিষয়ে একমত পোষণ করেছে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যকার এই সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয়

নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে প্যারিসে কাতার ও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আপডেট : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬