Hi

০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: মূল সন্দেহভাজনসহ গ্রেপ্তার ২

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে অটোরিকশা থেকে নিচে পড়ে রনজিলা পারভিন (৫৬) নামের এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আজ রোববার র‍্যাব-২-এর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মূল সন্দেহভাজনের নাম পনি ওরফে প্যারা পনির। তবে তার সহযোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আজ রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নয়মুল হাসান।

নিহত রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসার জন্য স্বামী আবদুল মতিনের সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন তিনি। ভোরে কল্যাণপুর টার্মিনালে নেমে অটোরিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের সামনে ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে পেছন থেকে ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিলা পারভিন অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ছয় মাসে রাজধানীতে ১৭২টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এবং মোট ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারী থানা এলাকায় ৩৮টি এবং তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় ৩৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইয়ের সব ঘটনায় মামলা হয় না; অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করেন অথবা কোনো আইনি পদক্ষেপই নেন না।

জনপ্রিয়

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে নতুন বিপদ: আকস্মিক বন্যায় ঝুঁকিতে কোটি কোটি মানুষ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংসদ ভবনের সামনে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: মূল সন্দেহভাজনসহ গ্রেপ্তার ২

আপডেট : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬