Hi

১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে সাবেক আইজিপি ড. এম. এনামুল হক

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক রোববার (৩০ আগস্ট) ভোরে পরলোকগমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়েছে।

মরহুম এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তার স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি এবং তিন সন্তান—কন্যা অদিতি তিতাস হক ও দুই পুত্র আশিম শৈতাল হক ও অনীক আর. হক রয়েছেন।

কর্মজীবনে এনামুল হক বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জনপ্রিয়

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

না ফেরার দেশে সাবেক আইজিপি ড. এম. এনামুল হক

আপডেট : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬