Hi

০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর পরিচালক

পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের ন্যায় বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহব্যাপী প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু গাছ লাগানোতেই সীমাবদ্ধ না থেকে এসব গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির উদ্বোধনের পর অতিথিরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও সবুজ বন্দর গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর পরিচালক

আপডেট : ০৯:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬