Hi

০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টর চাপায় নারী

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে  এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা। তিনি হাদিউল ইসলামের স্ত্রী ও চার সন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মাজেদা বেগম বাড়ির সামনে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পরই ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

বিশ্বকাপ বর্জনের পথে উয়েফা: ফিফার বিতর্কিত সিদ্ধান্তে নজিরবিহীন সংকটে বিশ্ব ফুটবল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ট্রাক্টর চাপায় নারী

আপডেট : ১১:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫