Hi

১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ঘটনা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এসে একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। পথে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ

আপডেট : ০১:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫