Hi

০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায়  লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি থেকে আশরাফপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম ও লিজন মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মেহেরপুর সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

বান্দরবানের রুমা পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫