Hi

০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বর থেকে কিশোরসহ আটক ২

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭৮ জন দেখেছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কিশোরসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক কিশোর ও দুপুর ১টার দিকে এক যুবককে আটক করা হয়।

জানা গেছে, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অপর যুবকের বয়স ২২ বছর।

এর মধ্যে আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল। তার হাতে একটি ব্যাগও ছিল। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদলের, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।’

জনপ্রিয়

দোহাজারীতে রেললাইনে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় যুবকের অঙ্গচ্ছোদ, অবস্থা আশঙ্কাজনক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ধানমন্ডি ৩২ নম্বর থেকে কিশোরসহ আটক ২

আপডেট : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫