Hi

০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আ.লীগের অবরোধ, গ্রেফতার ১৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্টান্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত দলটির কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় শুয়াদী ও মুনসুরাবাদ এলাকা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে টহল জোরদার করেছে।

জনপ্রিয়

প্রেম ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আ.লীগের অবরোধ, গ্রেফতার ১৪

আপডেট : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫