Hi

০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বৃদ্ধ বন্দী অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান, বয়স ৭০ বছর। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কারারক্ষীরা হাবিবুর রহমানকে অচেতন অবস্থায় হাসপাতালে আনেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হাবিবুর রহমান কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে তার মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম আব্দুল আজিজ তালুকদার।

ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে অভ্যন্তরীণ প্রতিবেদন তৈরি করা হতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয়

চট্টগ্রামের রাউজানে এক দশক পার: স্মৃতির পাতায় শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলো

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

আপডেট : ০৩:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫