Hi

০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

জনপ্রিয়

ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহুর ‘ট্রাম্পকার্ড’ কি কার্যকারিতা হারাচ্ছে: ওয়াশিংটন সফরে নতুন সমীকরণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীতে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

আপডেট : ০১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫