Hi

০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এই তিন বন্ধু প্রাণ হারান। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার বাসিন্দা চয়ন মোল্লা, নয়ন এবং সজীব শেখ। এদের মধ্যে চয়ন দলিলউদ্দিন মোল্লার, নয়ন এনায়েতের এবং সজীব আজগর শেখের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে এসেছিলেন। রাতের বেলায় ফ্লাইওভারের আলোকসজ্জা উপভোগ শেষে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল চালক চয়নসহ তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয় এবং বাকি দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় চয়নের মরদেহ উদ্ধার করে এবং আহত নয়ন ও সজীবকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আখতার হোসেন জানান, আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ফরিদপুরে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুই বন্ধুও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

সবুজায়নে কাতারের বড় সাফল্য: ২০২৫ সালে সবুজ এলাকা ছাড়াল ২ কোটি ১৯ লাখ বর্গমিটার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬