Hi

০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবারের দাবি রহস্যজনক মৃত্যু

মিরপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • মোঃ আরশ রহমান
  • আপডেট : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৯৩ জন দেখেছে

রাজধানীর মিরপুর-১০ নম্বর ওয়াপদা বিল্ডিং এলাকায় মোহাম্মদ খুরশিদ নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (রাত প্রায় ১টার দিকে) তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসা থেকে হইচই ও চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে নিহতের পরিবারের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে অন্য কারও সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জনপ্রিয়

পরলোকগত হলেন সাবেক হাইকমিশনার ও অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পরিবারের দাবি রহস্যজনক মৃত্যু

মিরপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬