Hi

০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘন্টা পর চালু

ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার লাগার দুই ঘন্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার পর ট্রেনটি নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, বিকল্প ইঞ্চিন যুক্ত করতে ঘটনাস্থল থেকে ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসা হয়। এরপর সদরের শম্ভুগঞ্জ স্টেশনে ট্রেনটিকে নিয়ে এসে বিকল্প ইঞ্চিন সংযুক্ত করেন রেলওয়ের উদ্ধারকর্মীরা। পরে বেলা সাড়ে ১২টার পর যাত্রীবাহী ট্রেনটি জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থান পর্যন্ত আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়।

এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয়

বিশ্বকাপ ট্র্যাজেডি ভুলে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘন্টা পর চালু

আপডেট : ০৯:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫