Hi

০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকেই ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে একাই ধসালেন বিয়ার্ডম্যান

পার্থে স্বপ্নের অভিষেক ঘটালেন অস্ট্রেলিয়ান পেসার মাহলি বিয়ার্ডম্যান। ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে তাণ্ডব চালিয়েছেন এই ২১ বছর বয়সী তারকা। তার বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। এরপর ১৫৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। অভিষেকের মঞ্চটা যে এমন রেকর্ডময় হবে, তা হয়তো কল্পনাও করেননি মাহলি বিয়ার্ডম্যান। এরপর টম ব্যান্টনও বেশিক্ষণ টিকতে পারেননি। একের পর এক আঘাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামতে থাকে।

ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষিক্ত ম্যাচে ৭.৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার কোনো বোলারের জন্য এটিই সেরা বোলিং ফিগার। নিজের ঘরের মাঠ পার্থে এমন কীর্তি গড়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা স্পষ্ট করে দিয়েছেন।

ম্যাচের শুরুতে স্পেনসার জনসন বেন ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করেন, এরপর দ্রুতই আউট হন টম ব্যান্টন। দশম ওভারে আক্রমণে এসে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন বিয়ার্ডম্যান। হ্যারি ব্রুককে ফিরিয়ে শিকার শুরু করা এই পেসার এরপর ২০০তম ওয়ানডে খেলতে নামা অভিজ্ঞ জো রুটকেও সাজঘরে পাঠান। এরপর জর্ডান কক্স, স্যাম কারেন ও লিয়াম ডসনের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন। মাত্র ২৮ বলের ব্যবধানে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৬০ রানে ৭ উইকেটের চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেন তিনি।

এরপর জোফরা আর্চারকে গালি অঞ্চলে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন বিয়ার্ডম্যান। তার তোপে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৩১ রানেই থামে সফরকারীদের ইনিংস। স্পেনসার জনসনও তিন উইকেট নিয়ে দারুণ সঙ্গ দেন তাকে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ট্রাভিস হেডকে হারালেও অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ সহজ হয়ে যায়। ৩০ বলে ফিফটি পূর্ণ করা মার্শ চারটি ছক্কা ও চারটি চারে ৫০ রান করেন। শেষ পর্যন্ত ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় অজিরা।

আগামী রোববার অ্যাডিলেডে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। এরপর ২১শে নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অভিষেকেই ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে একাই ধসালেন বিয়ার্ডম্যান

আপডেট : ০৪:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬