Hi

১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় বাংলা এআই: জাতীয় ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত পরিকল্পনা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনাইয়ের মতো বৈশ্বিক মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক জটিলতা সমাধান বা ইংরেজি কনটেন্ট তৈরির কাজ করছি। তবে বাংলা ভাষায় সাবলীল যোগাযোগ বা স্থানীয় প্রেক্ষাপটে সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের সীমাবদ্ধতা ও যান্ত্রিকতার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা বাংলা এলএলএম তৈরির উদ্যোগটিকে সময়োপযোগী এবং ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয় সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রযুক্তি বিশ্বে ‘সার্বভৌমত্ব’ শব্দটি কেবল আলঙ্কারিক নয়, এটি সরাসরি দেশের তথ্য নিরাপত্তা ও নিজস্ব সংস্কৃতির সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। আন্তর্জাতিক মডেলগুলো মূলত পশ্চিমা ইতিহাস, মানসিকতা ও তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত, ফলে বাংলা ভাষাকে এগুলো অনেক সময় যান্ত্রিক বা অনুবাদসর্বস্ব ভঙ্গিতে উপস্থাপন করে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, দেশের গুরুত্বপূর্ণ সরকারি নথি ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য যদি বিদেশি সার্ভারে প্রতিনিয়ত প্রক্রিয়াজাত হতে থাকে, তবে তা দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। নিজস্ব একটি বাংলা মডেল থাকলে সব ডেটা দেশের ভৌগোলিক সীমানার ভেতরে সংরক্ষিত থাকবে এবং তা আমাদের সংবিধান ও আইনের আওতায় পরিচালিত হবে, যা বিদেশি নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।

ই-গভর্ন্যান্সের আধুনিকায়নে বাংলা এলএলএম মূল চালিকাশক্তি হতে পারে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় বিদ্যমান আইনের জটিল ভাষা, ফরম পূরণের দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক প্রক্রিয়ার গোলকধাঁধা সাধারণ নাগরিকদের জন্য বড় বাধা। একটি স্বয়ংসম্পূর্ণ বাংলা মডেল ভয়েস বা কণ্ঠভিত্তিক সেবার মাধ্যমে বয়স্ক বা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দিতে পারে। এছাড়া সরকারি ফাইল ব্যবস্থাপনায় নিয়োজিত ‘ডি-নথি’ বা ই-ফাইল সিস্টেমে এই মডেল যুক্ত করলে নথিপত্রের সারসংক্ষেপ তৈরি এবং দশকের পর দশক ধরে জমে থাকা গেজেট বা অধ্যাদেশ থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা কয়েক সেকেন্ডের বিষয় হয়ে দাঁড়াবে। এতে লালফিতার দৌরাত্ম্য কমবে এবং প্রশাসনিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। সাধারণ নাগরিক, বিশেষ করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জটিল সরকারি ওয়েবসাইটের গোলকধাঁধা পেরিয়ে বা জটিল পরিভাষা বুঝে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। যদি মডেলটির সঙ্গে ভয়েস বা কণ্ঠভিত্তিক এআই যুক্ত করা যায়, তাহলে বয়স্ক বা নিরক্ষর মানুষেরাও কেবল নিজের আঞ্চলিক ভাষায় ফোনে কথা বলে জানতে পারবেন, কীভাবে জমির পরচা তুলতে হবে, কীভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হবে কিংবা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত। তবে এ কথা ভুলে গেলে চলবে না যে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি কোটি কোটি ডলারের মডেলের সঙ্গে প্রতিযোগিতা করে একদম শূন্য থেকে একটি শক্তিশালী এলএলএম তৈরি করা বেশ ব্যয়বহুল ও কঠিন।

বিচারব্যবস্থায় মামলার দীর্ঘ জট নিরসনেও বাংলা এলএলএম কার্যকর ভূমিকা পালন করতে পারে। লাখ লাখ বিচারাধীন মামলার রায়, আইনের ধারা ও আইনি নজিরগুলো এআই মডেলের মাধ্যমে বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সহায়তা করা সম্ভব। একইভাবে শিক্ষা খাতে এটি একটি ব্যক্তিগত গৃহশিক্ষক হিসেবে গণিত, বিজ্ঞান বা ইতিহাসের মতো জটিল বিষয়গুলো সহজ বাংলায় বুঝিয়ে দিয়ে গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করতে পারে। এছাড়া আমাদের নিজস্ব সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধের দলিল এবং বৈচিত্র্যময় আঞ্চলিক উপভাষাগুলোকে ডিজিটাল দুনিয়ায় সংরক্ষণের ক্ষেত্রেও নিজস্ব এআই মডেলের বিকল্প নেই। একইভাবে স্বাস্থ্য খাতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক রোগ নির্ণয় বা টেলিমেডিসিন সেবাকে আরও নিখুঁত করতে বাংলা এআই অবদান রাখতে পারে।

অর্থনৈতিকভাবে এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে তুলবে। সরকারের নিজস্ব এআই অবকাঠামো থাকলে স্টার্টআপ ও স্থানীয় আইটি উদ্যোক্তারা বিদেশি প্রযুক্তির চড়া সাবস্ক্রিপশন ফি ছাড়াই দেশীয় এপিআই ব্যবহার করে নিত্যনতুন সেবা তৈরি করতে পারবেন। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ডেটা প্রসেসিং ও ভাষাবিজ্ঞানের মতো আধুনিক ক্ষেত্রে তরুণেরা ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। তবে শূন্য থেকে একটি মডেল তৈরি করা ব্যয়বহুল হওয়ায় শুরুতে ওপেন সোর্স মডেলগুলোকে (যেমন লামা বা মিস্ট্রাল) বাংলা ভাষা ও আমাদের প্রশাসনিক তথ্যে সমৃদ্ধ করে গড়ে তোলা অধিক যুক্তিসঙ্গত হবে। ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতের নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতেও এটি সাহায্য করবে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর মনে করেন, অবকাঠামোগত দিকটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই কাজের পুনরাবৃত্তি রোধে এবং বৈদেশিক মুদ্রার অপচয় কমাতে সরকারের উচিত একটিমাত্র বৃহৎ কেন্দ্রীয় ডেটা সেন্টার গড়ে তোলা, যা পেমেন্ট বা সাবস্ক্রিপশন ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। যদি দেশীয় বিদ্যুৎ ও কুলিং সিস্টেমের সীমাবদ্ধতার কারণে ডেটা সেন্টার প্রস্তুত হতে বিলম্ব হয়, তবে বন্ধুপ্রতিম কোনো দেশের সঙ্গে জি-টু-জি চুক্তির মাধ্যমে কাজ শুরু করা যেতে পারে, যেখানে বাংলাদেশের নিজস্ব আইনি এখতিয়ার ও নিয়ন্ত্রণ নিশ্চিত থাকবে।

সর্বশেষ, বাংলা একাডেমি ও জাতীয় ভাষা ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে সঠিক ডেটাসেট নিশ্চিত করতে হবে যাতে এআই মডেলটি নির্ভুল ও পক্ষপাতহীন তথ্য দিতে পারে। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা এলএলএম কেবল প্রযুক্তিগত দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা নয়, বরং বাংলা ভাষার অমরত্ব ও প্রযুক্তিগত আত্মমর্যাদা প্রতিষ্ঠার একটি সংগ্রাম। সঠিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে পারলে এই প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক রূপান্তরের প্রধান কারিগর হিসেবে আবির্ভূত হবে। ই-গভর্ন্যান্সেও এ প্রযুক্তি আমূল রূপান্তর এনে দিতে পারে।

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশীয় বাংলা এআই: জাতীয় ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত পরিকল্পনা

আপডেট : ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬