Hi

১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নিষিদ্ধ মিছিলের ঘটনায় আরও তিন কর্মী গ্রেপ্তার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২ জন দেখেছে

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় নিষিদ্ধ যুবলীগের মিছিল করার ঘটনায় আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের কোবদাসপাড়ার আশরাফুল ইসলাম সোহাগ (২৮), রানীগ্রাম মধ্যপাড়ার ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭) এবং একডালা এলাকার মোহাম্মদ রবিউল ইসলাম (৩১)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গত বুধবার ভোরে মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে এই মিছিল বের করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই অভিযোগে আরও চারজনকে আইনের আওতায় আনা হয়েছিল। জড়িত অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও ওসি নিশ্চিত করেছেন।

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্যপাস ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সিরাজগঞ্জে নিষিদ্ধ মিছিলের ঘটনায় আরও তিন কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬