আপডেট :
০৭:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
৮
জন দেখেছে
পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। এ সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলের একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নিয়েছিলেন। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে।মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। তাদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আহত অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। তাদের নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। এ সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলের একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নিয়েছিলেন। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। তাদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আহত অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। তাদের নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।