Hi

০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুসরণ করা হবে। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই ভর্তি নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে হবে, তবে এর জন্য লিখিত পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য পূর্ণমান থাকবে ৫০ নম্বর, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর রাখা হয়েছে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ রয়েছে, যার জন্য সময় পাওয়া যাবে দুই ঘণ্টা। নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পেতে হলে শিক্ষার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করা বাধ্যতামূলক। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য এলাকার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থীরা যে এলাকায় বসবাস করবে, সেটিই তাদের ক্যাচমেন্ট এলাকা হিসেবে গণ্য হবে। একই এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটির জন্য আবেদন করতে পারবে। ভর্তির স্বচ্ছতা নিশ্চিতে ঢাকা মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে, যারা অনিয়ম প্রতিরোধে কাজ করবে। ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কে ভর্তি কার্যক্রম শুরুর আগে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।

বয়সসীমার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ছয় বছর থেকে সাত বছরের কম হতে হবে। অর্থাৎ, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভর্তি কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং বা এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে। কোটার প্রার্থী না পাওয়া গেলে সেই আসনগুলো সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যেখানে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশ পাওয়ার ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের স্থান থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন এলাকার নিকটবর্তী স্কুলে ভর্তির অগ্রাধিকার পাবে।

আবেদন ফরমের মূল্য হিসেবে প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকার নির্ধারিত ফি মেনে চলতে হবে। অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতি শ্রেণির শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে এবং কোনোভাবেই শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী নেওয়া যাবে না।

বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল ছয় বছর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

২০২৭ সালে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

আপডেট : ০৪:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬