Hi

০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ে প্রস্তুতির কার্যকর কৌশল

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের অগণিত শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার অপেক্ষায় থাকে। তবে পরীক্ষার তারিখ যতই ঘনিয়ে আসে, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন বিষয় শেখার উদ্বেগ, প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা এবং নার্ভাসনেস দানা বাঁধতে থাকে। সরকারি-বেসরকারি এমবিবিএস ও বিডিএস কোর্সের আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখের ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য এখন প্রয়োজন পরিকল্পিত রিভিশন ও মানসিক প্রস্তুতি। অনেক সময় সঠিক কৌশলের অভাবে ভালো প্রস্তুতি নিয়েও শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারে না। এই সময়ে নতুন কোনো বই বা নোটের পেছনে না ছুটে, ইতিমধ্যে যা পড়া হয়েছে, তার ওপর গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগের সময়ে এসে অনেকেই বিভিন্ন রকম অনিশ্চয়তায় ভোগে। এই সময়ে সবচেয়ে বড় ভুল হলো আতঙ্কিত হয়ে নতুন করে সবকিছু পড়া শুরু করা, নতুন বই, নতুন নোট কিংবা নতুন প্রশ্নব্যাংকের পেছনে ছোটা। এরই মধ্যে মোটামুটি সবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন শেষ সময়ে ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার পালা। পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট এবং মানসিক স্থিরতা—এসবের সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দিতে। জীববিজ্ঞান খুব ভালো পারে না কিন্তু বাকিগুলোতে ভালো করায় সামগ্রিক ফলাফলে মেডিকেলে চান্স পেয়েছে এমন উদাহরণও কিন্তু আছে। এত দিনে প্রশ্নব্যাংকে একবার হলেও সবার চোখ বুলিয়ে নেওয়ার কথা। যে অধ্যায় থেকে প্রতিবছর একাধিক প্রশ্ন আসে আর যে অধ্যায় থেকে পাঁচ বছরে একটা প্রশ্ন এসেছে—দুটোর গুরুত্ব কখনো সমান হবে না। লেখক: শাহজিয়া শাহরিন আনিকা, এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), সহকারী সার্জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। খুব বেশি রাত জেগে পড়ার কারণে পরদিনের পড়াশোনার মান কমে গেলে কোনো লাভ হয় না। পরীক্ষার হলের আসল খেলোয়াড় হলো মস্তিষ্ক। মাঝেমধ্যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা নার্ভাস ব্রেকডাউন হওয়া খুব স্বাভাবিক।

প্রস্তুতির সঠিক অবস্থা বোঝার জন্য মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই। তবে শুধু অনলাইনে পরীক্ষা দিলেই হবে না, বরং মূল পরীক্ষার মতো উত্তরপত্র ব্যবহার করে ওএমআর শিট ভরাট করার অভ্যাস করতে হবে। প্রতিটি পরীক্ষার পর ভুল ও অনুমাননির্ভর উত্তরগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এটি শিখতে হবে কেন অন্য বিকল্পগুলো ভুল ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের প্রস্তুতির আপডেট দেখে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও সক্ষমতা ভিন্ন। পরিবারের প্রত্যাশার চাপ সামলে নিজের ওপর আস্থা রাখা জরুরি।

বই নির্বাচনের ক্ষেত্রে ফাইনাল রিভিশনের সময় অনেকগুলো লেখকের বই না পড়ে একটি নির্ভরযোগ্য বইকে মূল ভিত্তি হিসেবে বেছে নিতে হবে। বারবার একই জায়গা থেকে পড়লে ভিজ্যুয়াল মেমোরি তৈরি হয়, যা পরীক্ষার হলে মনে রাখতে সাহায্য করে। অনেক শিক্ষার্থী মনে করে মেডিকেল পরীক্ষা মানেই শুধু জীববিজ্ঞান, এটি ভুল ধারণা। ৩০ নম্বরের প্রস্তুতির জন্য অবশিষ্ট ৭০ নম্বরকে অবহেলা করা মোটেও উচিত নয়। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার সময় বুঝতে হবে কোন টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে। পদার্থ ও রসায়ন বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তবে ইংরেজি ভোকাবুলারি বা সাধারণ জ্ঞানের মতো বিশাল সিলেবাসের পেছনে অহেতুক অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো। এমনকি একই টপিকে বিভিন্ন লেখকের বইয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সবগুলো মুখস্থ করেছে।

পরীক্ষায় সময় ব্যবস্থাপনার জন্য শেষ সপ্তাহে নিয়মিত ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার হলে প্রথমে ১০০% নিশ্চিত প্রশ্নগুলো দ্রুত দাগিয়ে ফেলতে হবে। সাধারণত ৫-১০ সেকেন্ডের মধ্যে উত্তর করা যায় এমন প্রশ্নগুলো দ্রুত শেষ করে কঠিন গাণিতিক সমস্যাগুলোর জন্য সময় বরাদ্দ রাখতে হবে। কোনো অংক না মিললে তার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করা ঝুঁকিপূর্ণ। ৫০-৫০ সম্ভাবনার প্রশ্নের ক্ষেত্রে রিস্ক বেনিফিট রেশিও বিবেচনা করে এক্সক্লুশন মেথড অনুসরণ করা যেতে পারে। কাটমার্কের বিষয়টি প্রতিবছর ভিন্ন হয়, তাই সব ক্ষেত্রে ৮০+ সেফ জোন ধরা হলেও অনেক সময় ৬০-এর নিচেও কাটমার্ক নামার রেকর্ড রয়েছে। তাই কঠিন প্রশ্নে প্যানিক করে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রথমে অধ্যায়ভিত্তিক, এরপর বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিয়ে একটু কম প্রস্তুতি নেওয়া বা কঠিন লাগা জিনিসগুলো আলাদা করে ফেলতে হবে। প্রশ্নব্যাংক সমাধান করা মানে কিন্তু শুধু সেই প্রশ্নের উত্তর জানা নয়; বরং প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত, অপশনগুলো কীভাবে দিয়েছে, এই সবকিছু বিবেচনা করে অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা করে ফেলতে হবে। প্রশ্ন ও অপশন পড়াসহ এর উত্তর করতে ৫-১০ সেকেন্ড সময় লাগবে। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা পরীক্ষার আগের এই দিনগুলোতে অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও যাতায়াতের পরিকল্পনা আগেই গুছিয়ে নিতে হবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে কোনো ভুল বা ছেঁড়া অংশ আছে কি না তা শুরুতেই যাচাই করতে হবে। প্রশ্ন দেখে কঠিন মনে হলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ প্রশ্ন সবার জন্যই কঠিন। মেডিকেল ভর্তি পরীক্ষা কেবল জ্ঞান যাচাই নয়, এটি এক ধরনের মাইন্ড গেম। তাই নার্ভ শান্ত রেখে ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে উত্তর দেওয়াই সাফল্যের মূল চাবিকাঠি। পরীক্ষার হলে ওএমআর শিট পূরণের সময় অবশ্যই প্রশ্নের ক্রমিক নম্বরের সঙ্গে উত্তরের নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বর যেমনই আসুক তা দেখে বেশি সন্তুষ্ট বা হতাশ হলে চলবে না। হার্ডওয়ার্কের চেয়ে স্মার্টওয়ার্ক বেশি ফলপ্রসূ। এই স্ট্র্যাটেজি যে মেনে চলবে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। পরিবারের সাহায্য নিয়ে, বন্ধুবান্ধবের সঙ্গে কিছু সময় গল্প করে, শখের কাজ করে মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে।

ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে ২০০ নম্বর যুক্ত থাকে। যাদের জিপিএ কিছুটা কম বা যারা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে, তাদের ভর্তি পরীক্ষায় অসাধারণ দক্ষতা দেখাতে হবে। প্রয়োজনে ব্যাকআপ প্ল্যান হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির কথাও মাথায় রাখা যেতে পারে। মনে রাখতে হবে, পরীক্ষার আগের এই শেষ সময়ে ছোট ছোট ভুল সংশোধনের মাধ্যমেই স্বপ্নের সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর লক্ষ্য অর্জন করা সম্ভব। নিজের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরীক্ষা দেওয়াই সাফল্যের একমাত্র পথ।

গবেষণাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চায় ইউজিসি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ে প্রস্তুতির কার্যকর কৌশল

আপডেট : ০৮:৩০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬