Hi

০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল ছয় বছর

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ন্যূনতম বয়স পাঁচ থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর ২০২৬ জারি করা নীতিমালায়, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে। মাধ্যমিকে ভর্তির নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।

জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি, তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে [জন্মতারিখ ০১–০১–২০২০ থেকে ৩১–১২–২০২০ পর্যন্ত]।

তবে তা অবশ্যই সাত বছরের কম হতে হবে, অর্থাৎ জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের বয়সের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। বয়স নির্ধারণের সময় আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারি পদ্ধতি অনুসরণ করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি সমান সংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও রাখতে হবে। মূল তালিকায় থাকা শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য লিখিত পরীক্ষা নিতে হবে। তবে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ভিন্ন হবে। ভর্তি পরীক্ষার মান বণ্টন ও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে

  • দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি: মোট ৫০ নম্বরের পরীক্ষা, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
  • চতুর্থ থেকে নবম শ্রেণি: মোট ১০০ নম্বরের পরীক্ষা, যেখানে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা।

প্রতিষ্ঠানপ্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনসংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বা স্থানীয় পত্রিকা ও ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা নেবে।

ভর্তির আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেশন চার্জসহ অন্যান্য ভর্তি ফি নির্ধারণ করতে হবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল ছয় বছর

আপডেট : ০৪:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬