Hi

০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির প্রশ্ন ছাঁপাই এখন নিজস্ব প্রেসে, ভল্টে যুক্ত হলো ফেসলক প্রযুক্তি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১ জন দেখেছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল প্রকার নিয়োগ পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রশ্নপত্র জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং ডিজিটাল জালিয়াতি পুরোপুরি বন্ধে প্রশ্ন তৈরি, মুদ্রণ ও সংরক্ষণের পুরো প্রক্রিয়ায় প্রযুক্তিভিত্তিক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। সংসদ অধিবেশনে এই যুগান্তকারী পরিবর্তনগুলোর বিস্তারিত বিবরণ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। লক্ষ লক্ষ শিক্ষিত ও বেকার তরুণের স্বপ্ন রক্ষার্থে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ ও সংরক্ষণ-পুরো প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। এছাড়াও বিসিএস পরীক্ষার জন্য ব্যবহৃত ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে।

জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাব

মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে প্রশ্নোত্তর পর্বে স্পিকারের দায়িত্ব পালন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ পিএসসির নিয়োগ ব্যবস্থার নিরাপত্তা এবং তরুণ চাকরিপ্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়ে একটি লিখিত প্রশ্ন জমা দেন। সংসদ সচিবালয়ের দায়িত্বে থাকা প্রতিনিধি তথা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সেই প্রশ্নের আনুষ্ঠানিক জবাব উপস্থাপন করেন।

নিজস্ব প্রেসে প্রশ্ন মুদ্রণ ও কড়া নজরদারি

সংসদে দেওয়া তথ্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইতিপূর্বে বিসিএস পরীক্ষার প্রশ্ন বিজি প্রেস কিংবা আর্মি প্রিন্টিং প্রেসে পাঠানো হলেও বর্তমানে সেই ধারা থেকে সরে এসেছে কমিশন। এখন পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসেই সার্বিক প্রশ্নপত্র ছাপানোর কাজ সম্পন্ন করা হয়। প্রশ্ন ছাপানোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কর্মকর্তা, কর্মী এবং দায়িত্বপ্রাপ্ত পিএসসি সদস্যরা ছাপা শুরুর পর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেস প্রাঙ্গণ ছেড়ে বাইরে যেতে পারেন না। প্রেসের ভেতরে অবস্থানকালীন কোনো কর্মকর্তা বা কর্মী সঙ্গে মোবাইল ফোন কিংবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম রাখতে পারেন না। কমিশনের চেয়ারম্যান নিজেই সম্পূর্ণ প্রেস কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন।

ফেসলক প্রযুক্তির আধুনিক ভল্ট ও পুলিশি পাহারা

প্রশ্নপত্র সুরক্ষায় বিসিএস পরীক্ষার জন্য নির্ধারিত ভল্ট ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজন করেছে পিএসসি। এখন আর যে কেউ সেখানে যেতে পারেন না; সুনির্দিষ্ট অনুমোদিত সদস্য ও কর্মকর্তা ছাড়া ফেসলক পাস না করলে ভল্টরুমে প্রবেশের কোনো সুযোগ নেই। এছাড়া ভল্ট সংলগ্ন এলাকায় সাধারণ কর্মীদের যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কঠোরতা রক্ষায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য এই ভল্ট এলাকার পাহারায় নিয়োজিত রয়েছেন।

প্রশ্ন তৈরি ও খাতা মূল্যায়নে নতুন নিয়ম

বিগত দিনগুলোতে পরীক্ষকেরা বাসায় বসে প্রশ্ন প্রণয়ন করার সুবিধা পেলেও বর্তমানে সে ব্যবস্থা বন্ধ ঘোষণা করা হয়েছে। আধুনিক নিয়মে প্রশ্নকর্তাদের সরাসরি পিএসসি কার্যালয়ে এসে তৈরি করা গোপন কক্ষে বসে প্রশ্ন তৈরি করতে হয়। প্রণয়ন শেষে সিলগালা অবস্থায় তা নির্ধারিত সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং সাথে সাথে তা ভল্টে পাঠানো হয়। সমগ্র প্রশ্ন প্রণয়ন ও মডারেশন কক্ষটি সর্বদা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে।

অন্যদিকে লিখিত পরীক্ষার মূল্যায়নে অনিয়ম ঠেকাতে চালু করা হয়েছে সার্কুলার পদ্ধতি। এর ফলে কোনো পরীক্ষক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নিজের বাড়িতে নিয়ে যেতে পারছেন না। পিএসসি ভবনেই টিমের সমন্বয়ে নিরাপত্তা বজায় রেখে খাতা মূল্যায়ন সম্পন্ন করা হচ্ছে।

ডিজিটাল অটোমেশন ও ভাইভা বোর্ডের তাৎক্ষণিক বণ্টন

আবেদন নেওয়া থেকে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজে ওএমআর প্রযুক্তি ব্যবহারে স্বজনপ্রীতি কিংবা জালিয়াতির সুযোগ শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানানো হয়।

মৌখিক বা ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও কার্যকর স্বচ্ছতা নিশ্চিত করেছে কমিশন। নতুন নিয়মে পরীক্ষা শুরুর ঠিক ৩০ মিনিট আগে লটারির মাধ্যমে ঠিক করা হয় প্রার্থী কোন বোর্ডে ইন্টারভিউ দেবেন এবং সংশ্লিষ্ট বোর্ডে কোন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। আগেভাগে এসব তথ্য গোপন থাকায় অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ থাকছে না।

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পিএসসির প্রশ্ন ছাঁপাই এখন নিজস্ব প্রেসে, ভল্টে যুক্ত হলো ফেসলক প্রযুক্তি

আপডেট : ০৭:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬