Hi

১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার স্বামী জানান, অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নাজুক ছিল, এছাড়া মাঝখানে একবার স্ট্রোকও করেছিলেন তিনি। পূরবীর মৃত্যুর সময় তার পাশে ছিলেন জ্যোতিপ্রকাশ।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি দেশে ফিরে ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞান ও গবেষণার পাশাপাশি বাংলা সাহিত্যের ভুবনেও পূরবী বসু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার লেখনীতে নারীবাদী দৃষ্টিভঙ্গি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার প্রকাশিত গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতার বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। এর মধ্যে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ ও ‘নারী দীপাবলী’ উল্লেখযোগ্য। বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পূরবী বসু।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যক্তিগত জীবনে স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের সহযাত্রী।

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

আপডেট : ১১:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬