Hi

১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দেওয়া শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ১৩ নভেম্বর ভোর ৫টা ৪০ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বৃহস্পতিবার ১২ নভেম্বর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় ইস্তাম্বুলের উদ্দেশে রওয়ানা হন তিনি। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের ফাঁকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি তুরস্কের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬