Hi

০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ১১

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ ও দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বড়পিলাক গ্রামের বাসিন্দা মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম ও সজীব রয়েছেন। এছাড়া জালিয়াপাড়া গ্রামের একজন এবং অন্য এলাকার আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জালিয়াপাড়া গ্রামের ১ জন আরেকজন অন্য এলাকার বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানান, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ১১

আপডেট : ০৭:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬