Hi

০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমাতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, গত আট মাস ধরেই সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জ্বালানির আন্তর্জাতিক বাজারমূল্য বেড়ে প্রতি ব্যারেল ৩২ ডলারে পৌঁছানোয় বিদ্যুৎ সাশ্রয়ে সৌরশক্তির ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড বিদ্যুৎ ব্যবস্থায় সরে এসেছেন এবং বর্তমানে নিজের বাসায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না। দেশের মানুষকেও সৌরবিদ্যুতের দিকে উৎসাহিত করা হচ্ছে। জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম।

জনপ্রিয়

নড়াইলে প্রকৌশলীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ৯০ লাখ টাকার মালামাল লুট

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমাতে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার

আপডেট : ০৪:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬