Hi

০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী উন্মুক্তে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার অগ্রগতি নিয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি জানিয়েছেন, এই সংকটের চূড়ান্ত সমাধান এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের দেওয়া উত্তরের ওপর নির্ভরশীল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আরাঘচি স্পষ্ট করেছেন, দেশটির পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও প্রশ্নের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা।

দুই দিন ধরে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে ইরান টানা যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে সাত দিন সময় দেওয়া হলেও, সেই সময়সীমা কমিয়ে এখন দুই দিন করা হয়েছে। তবে এই সফরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, ইরান তার পূর্বঘোষিত সাতটি শর্তে অটল রয়েছে। কোনো ধরনের সমাধানে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের দাবিগুলো মেনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও, এই চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ হলেও টিকে আছে বলে মনে করছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ ও উত্তরের ওপর ভিত্তি করেই পুরো পরিস্থিতি নির্ধারিত হবে।

জনপ্রিয়

ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হরমুজ প্রণালী উন্মুক্তে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

আপডেট : ০৮:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬