Hi

০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর পার্কে হামলার পরিকল্পনায় সন্দেহভাজন কিশোর আটক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার ছক কষার অভিযোগে এক কিশোরকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া গোয়েন্দা সতর্কবার্তার ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এই পদক্ষেপ নেয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এই কিশোর রাশিয়ান নাগরিক। তাকে আটকের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন তদন্ত কমিটির অধীনে রয়েছে। এফএসবি এই সতর্কবার্তা বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তদন্তকারী সংস্থার ভাষ্যমতে, সন্দেহভাজন কিশোর টিকটকে সামরিক কায়দায় পোশাক পরা এবং হাতে অস্ত্রসহ বেশ কিছু ছবি পোস্ট করেছিল। তার লক্ষ্যবস্তু ছিল মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর ও পার্ক প্রাঙ্গণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ওই এলাকার ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’ তল্লাশি অভিযানের সময় তার বাসা থেকে ছবিতে দৃশ্যমান পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তার মুঠোফোন থেকে সন্ত্রাসী হামলা ও খুনের বিষয়ে অনুসন্ধানের প্রমাণ মিলেছে। গোয়েন্দাদের মতে, ওই কিশোর টেলিগ্রামে একটি নব্য-নাৎসি চ্যানেল অনুসরণ করত।

গত শনিবার মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস সারিৎসিনো পার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সতর্কবার্তা দেয়। সেখানে বড় ধরনের প্রাণহানির আশঙ্কার কথা উল্লেখ করে লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরই পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এর আগেও বড় ধরনের হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল। ২০২৪ সালের মার্চ মাসে মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন মস্কোকে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম তথ্য দিয়ে সতর্ক করেছিল।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মস্কোর পার্কে হামলার পরিকল্পনায় সন্দেহভাজন কিশোর আটক

আপডেট : ০৬:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬