ইউনিয়ন পরিষদ নির্বাচনের কর্মপরিকল্পনা ও এনআইডি কার্ডের স্মার্ট প্রিন্ট প্রক্রিয়ার জটিলতা নিরসনে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম এই সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ১৪ তম সভা শুরু হয়।
ইসির সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের এই সভায় প্রধানত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন সংক্রান্ত প্রশাসনিক ও কারিগরি জটিলতা। এসব সমস্যা কাটাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণই বৈঠকের মূল লক্ষ্য।
ইসি কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মোট এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
রিপোর্টার নাম: 























