Hi

০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজনবোধ করলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি জানান, পুলিশের ওপর যখন কঠোরতার দায় চাপানো হয়, তখন তাদের ‘ফ্যাসিস্ট’ বলা হয়, আবার নীরব থাকলে বলা হয় ‘দুর্বল’ পুলিশ। এই দুই পরিস্থিতির ভারসাম্য রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। দুবাইয়ে সোনার পথে হাঁটবে মানুষ, তাও আবার ২৪ ক্যারেটের।

আইজিপি আরও বলেন, সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্য পুলিশের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে নাগরিক স্বাধীনতার অর্থ এই নয় যে আইন হাতে তুলে নেওয়া যাবে। কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

পুলিশের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের বিষয়ে আইজিপি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বিভিন্ন অভিযোগে বরখাস্ত করা হয়েছে। মাদকের বিস্তার রোধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আইজিপি অভিযোগ করেন, পাড়া-মহল্লায় মাদক কারবারের সাথে পতিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যেরও সম্পৃক্ততা রয়েছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

অস্থিরতা তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আইজিপি বলেন, দেশে কেউ যদি কোনো ধরনের অস্থিরতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। তবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই বলেও তিনি স্পষ্ট করেন। চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিয়ের ১৯ দিনের মাথায় ‘পাতানো মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী।

তিনি মনে করেন, পুলিশের দায়িত্ব হলো আইন বজায় রাখা। অপরাধ নির্মূলে পুলিশ যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, তবে এটি অবশ্যই সরকারের অনুমতি সাপেক্ষে পরিচালিত হবে।

আইজিপির এই বক্তব্যে মাদক নির্মূল ও শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে পুলিশের নমনীয় অবস্থানের সমাপ্তি টানার ইঙ্গিত পাওয়া গেছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যেকোনো পর্যায়ে যেতে দ্বিধা করবে না বলেও তিনি উল্লেখ করেন।

পরিশেষে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ

আপডেট : ০২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬