স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই মূল দায়িত্ব পালন না করে সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলে তার পক্ষে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আর বহন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না।”।
জ্বালানি খাতের বর্তমান বিপর্যয়ের জন্য জ্বালানিমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জ্বালানি খাতে যে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, তার দায় কোনোভাবেই জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপির কঠোর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি যখনই ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তখনই ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনো পরিকল্পনা থাকলে বিএনপি সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
রিপোর্টার নাম: 

























