বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকারকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সিপিবি’র মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের বিষয়টি নিয়ে রিজভী প্রশ্ন তুলে বলেন, এই স্লোগানের পেছনের উদ্দেশ্য অস্পষ্ট। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয় যা পতিত ফ্যাসিবাদকে পুনরায় উৎসাহিত করতে পারে। এ বিষয়ে সব মহলকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
বিএনপির এই নেতা আরও আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী রাজনীতির লক্ষ্য বাস্তবায়নে যুবদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি দলমত নির্বিশেষে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সজাগ থাকার ওপর জোর দেন।
রিপোর্টার নাম: 

























