Hi

০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১ জন দেখেছে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন বামপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সরকারি নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, চূড়ান্ত পর্যায়ে লুলা ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই জয়ের মাধ্যমে আধুনিক ব্রাজিলের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম দফায় পিছিয়ে থেকেও দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনন্য নজির সৃষ্টি করলেন লুলা।

নির্বাচনের প্রথম দফার চিত্রটি ছিল বেশ ভিন্ন। সেসময় লুলা ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন, আর বলসোনারো পেয়েছিলেন ৪৭ শতাংশ। তবে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট গণনা শেষে অসাধারণ প্রত্যাবর্তন ঘটে লুলার। এই জয়ের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে গেলেন।

ভোটদান প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগও সামনে এসেছে। নির্বাচন চলাকালীন ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গণপরিবহন বন্ধ থাকার কারণে জটিলতা দেখা দিলে দেশটির সুপ্রিম কোর্ট ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেয়। কিছু ভোটকেন্দ্রে বিভ্রান্তি তৈরির পাশাপাশি কয়েকটি রাজ্যে গণপরিবহন বিঘ্নিত হওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে দেশটির ফেডারেল পুলিশ এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জয় লুলার জন্য বড় পরীক্ষার। রক্ষণশীল শক্তির প্রবল প্রভাব এবং আইনসভায় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। ফলে আগামী মেয়াদে সরকার পরিচালনার ক্ষেত্রে লুলার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নীতিগত পরিবর্তন বাস্তবায়নের জন্য তাকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে এগোতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা

আপডেট : ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬