সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত হামলার দাবি করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের তেল পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে রিয়াদের আকাশসীমায় হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা জানিয়েছে সৌদি বাহিনী।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে রবিবারও হুতিরা রিয়াদের বিমানবন্দরসহ খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল। পাল্টা অভিযোগ তুলে হুতিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। তবে রিয়াদ বিমানবন্দর ও অন্যান্য স্থাপনায় হুতিদের দাবি এবং সৌদি জোটের পাল্টা হামলার এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিপোর্টার নাম: 























