Hi

১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের নির্বাচনে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

ব্রাজিলের রুদ্ধশ্বাস প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রতিপক্ষ সেনেটর ফ্লাভিও বোলসোনারোকে সামান্য ব্যবধানে হারিয়ে তিনি চতুর্থ মেয়াদের জন্য নিজের অবস্থান নিশ্চিত করলেন। দেশটির অফিসিয়াল নির্বাচন কমিশনের তথ্যে এই ঐতিহাসিক ফলাফলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘গণতন্ত্রের ঐতিহাসিক জয়’: উল্লাসে ভাসছে লুলার শিবির। রোববারের এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই দেশটির ক্ষমতার মসনদে বহাল রইলেন লুলা। লুলার ঐতিহাসিক ঘুরে দাঁড়ানো ও সামনের চ্যালেঞ্জ।

রোববার অনুষ্ঠিত চূড়ান্ত ধাপের নির্বাচনে লুলা ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো সংগ্রহ করেছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। রাত আনুমানিক ৯টা ১৩ মিনিটে সুপিরিয়র ইলেক্টরাল কোর্ট ভোটের ফলাফল ঘোষণা করে। সে সময় ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষে লুলার ৫১ শতাংশ এবং বোলসোনারোর ৪৮.৬৮ শতাংশ ভোটের হিসাব পাওয়া যায়।

রাজনীতির ইতিহাসে প্রথম ধাপে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপে জয়ী হওয়ার মতো নজিরবিহীন ঘটনা এবারই প্রথম। নির্বাচনের প্রথম পর্যায়ে ডানপন্থিদের অভূতপূর্ব উত্থান এবং লুলার পিছিয়ে পড়া দেখে অনেকেই তার জয় নিয়ে সন্দিহান ছিলেন। তবে সব শঙ্কা ও তিক্ত লড়াই কাটিয়ে বামপন্থি এই নেতা শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করলেন।

লুলার এই জয়ে লাতিন আমেরিকার রাজনীতিতে ডানপন্থিদের প্রভাব বিস্তারের স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেল। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেও, পরাজিত প্রার্থী ফ্লাভিও বোলসোনারো বা তার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা পরাজয় স্বীকারের বার্তা আসেনি। ফলে এই অঞ্চলে প্রভাব বিস্তার করার যে স্বপ্ন ডানপন্থিরা দেখছিল, তা এবার বড় ধাক্কা খেল।

ভোটগ্রহণের সময় বাড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করার পর থেকে ফ্লাভিও বোলসোনারোর প্রচার সমন্বয়ক রজেরিও মারিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব রয়েছেন। উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা ও সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো ২০২২ সালে লুলার কাছে হেরে গেলেও কখনও আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয় মেনে নেননি।

রাজনৈতিক বিশ্লেষক ফার্নান্দো ব্রাঙ্কোলি আল জাজিরাকে জানান, প্রথম ধাপে পিছিয়ে থাকা কোনো প্রার্থীর এভাবে প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার ঘটনা ব্রাজিলের ইতিহাসে একেবারেই বিরল। তিনি বলেন, এই ফলাফলের প্রভাব অনেক ব্যাপক, কারণ অনেকেই ভেবেছিলেন বোলসোনারোই হয়তো বিজয়ী হতে যাচ্ছেন।

তবে লুলার সামনে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়ে বিশ্লেষক ফার্নান্দো ব্রাঙ্কোলি যোগ করেন, লুলা সরকার তাদের সব পরিকল্পনা হয়তো একযোগে বাস্তবায়ন করতে পারবে না। যেকোনো ছোটখাটো সিদ্ধান্তে জয় পেতে হলে তাকে বিরোধী পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আপস ও দরকষাকষি করেই এগোতে হবে।

তাসনিম জারা |: পশারীর দাফন ঘিরে যা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ব্রাজিলের নির্বাচনে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

আপডেট : ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬