আপডেট :
০২:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
৬
জন দেখেছে
ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়
মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে আকস্মিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা, যা জনজীবনে ভোগান্তির সৃষ্টি করেছে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিড বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। এদিকে, দুপুর পৌনে ২টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন যে, সমস্যা সমাধানে কাজ চলছে। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয় নিয়ে সচিব ও মন্ত্রী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি আলাপ-আলোচনা করছেন। দ্রুতই ঘটনার কারণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে আকস্মিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা, যা জনজীবনে ভোগান্তির সৃষ্টি করেছে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিড বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। এদিকে, দুপুর পৌনে ২টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন যে, সমস্যা সমাধানে কাজ চলছে। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয় নিয়ে সচিব ও মন্ত্রী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি আলাপ-আলোচনা করছেন। দ্রুতই ঘটনার কারণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।