Hi

০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে গাড়িটি পার্ক করা থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়ে পালিয়ে যায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি মগবাজারের অফিসে বসে আমার বড় ছেলের সঙ্গে তখন কথা বলছিলাম। তার পরপরই নিচ থেকে সিকিউরিটি এসে বলল গুলি চলার কথা। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে।

ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। মগবাজারে তার ব্যক্তিগত একটি কার্যালয় রয়েছে। শিল্পী জানান, ওই সময়ে তিনি অফিসের ভেতরে বড় ছেলের সঙ্গে কথা বলছিলেন। সিসিটিভিতে অস্বাভাবিক কিছু দেখে নিরাপত্তা কর্মীরা তাকে গুলির বিষয়টি জানান। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আসিফ আরও জানান, বিষয়টি জানার পর পুলিশের কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেছেন। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি নিজের কোনো সন্দেহ নেই জানিয়ে আসিফ আকবর পুলিশের তৎপরতার ওপরই আস্থা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। সে সময় সিসি ক্যামেরায় অস্বাভাবিক বিষয় মনে হলো।

যবিপ্রবি অধ্যাপক জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

আপডেট : ০৬:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬