Hi

০৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ জন দেখেছে

কাতারের প্রতিরক্ষা ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার নতুন মাইলফলক হিসেবে যাত্রা শুরু করা ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর বোর্ড অব ট্রাস্টিজ নিয়োগ দিয়েছেন দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরি ডিক্রি নং (৩৭) এর মাধ্যমে এই পর্ষদ গঠন করা হয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যদের তালিকায় রয়েছেন

  1. স্বরাষ্ট্রমন্ত্রী
  2. শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
  3. পরিবহনমন্ত্রী
  4. স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
  5. সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
  6. ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
  7. কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
  8. ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
  9. শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি

ডিক্রিতে আরও জানানো হয়েছে, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের পর্ষদে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখেন। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং প্রতিরক্ষা গবেষণায় এই নতুন পর্ষদ ও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির

আপডেট : ০৮:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬