Hi

০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। কারিগরি ত্রুটিগুলো কমিয়ে আনা হয়েছে এবং সরকার এ বিষয়ে নিরলস কাজ করছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, এসব সমস্যা সমাধানে তাদের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা আগামী তিন মাসের মধ্যে জমা দিতে হবে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা বজায় থাকলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব।

জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কার্যক্রম শুরু হবে। এছাড়া স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে, যার অংশ হিসেবে দেশের উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।

জনপ্রিয়

দালাল চক্রের প্রতারণায় দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস

আপডেট : ০৮:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬