Hi

০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার হওয়া ব্যক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মোট ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নিয়োগপত্র হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। এদের মধ্যে রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম। এছাড়া গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানাকেও নিয়োগপত্র দেওয়া হয়।

নিয়োগপত্র গ্রহণ শেষে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, মমতাজ হোসেন, জারতাজ পারভীন ও কাজী সাইমুম সিরাজসহ অনেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা বিগত সময়ে সংঘটিত গুম-খুনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তাদের অনুভূতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস-সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিতর্কিত মন্তব্যের জেরে হাসনাত আব্দুল্লাহকে রফিকুল মাদানীর হুঁশিয়ারি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬