লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ পুলিশে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অবৈধ অস্ত্রের সন্ধান বা এ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের উৎসাহিত করতে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং পুলিশের বিভিন্ন প্রয়োজনীয়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে আরও উন্নতি ঘটবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
রিপোর্টার নাম: 























