Hi

০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে মাদক বিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু রায়হান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সরকারপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবু রায়হান চিলমারী উপজেলার ছোট কুস্টারি মৌজার বাসিন্দা। তিনি মো. আসমত আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার আবু রায়হানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিলমারী মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

চিলমারীতে মাদক বিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চিলমারীতে মাদক বিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০১:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬