Hi

০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে একই জমিতে শিম ও আদা চাষে কৃষকদের নতুন সাফল্য

কৃষিজমি কমে আসা এবং খাদ্যের ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিতে গিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিনব চাষাবাদ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার কৃষকরা এখন একই জমিতে একাধিক ফসল উৎপাদনের লক্ষ্যে ভার্টিক্যাল এবং ক্রমিক পদ্ধতি অনুসরণ করছেন। গত মঙ্গলবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে দেখা যায়, কৃষকরা মাচা তৈরি করে মাচার উপরে শিম এবং নিচে আদা চাষ করছেন। বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করেছেন। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে দেখা যায়, একই জমিতে মাচা তৈরি করে ওপরের অংশে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা।

স্থানীয় কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, এই পদ্ধতি তাদের বেশ লাভবান করছে। তিনি বলেন, শিমের মৌসুম শেষ হয়ে গেলেও জমিতে আদা রয়ে যায়, যার ফলে একটি ফসল তোলার পর অন্য ফসল থেকে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। কৃষকদের এই উদ্ভাবনী উদ্যোগ এলাকায় নতুন আশার সঞ্চার করেছে এবং অন্যরা উদ্বুদ্ধ হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন আবাদি জমির পরিমাণ কমে আসায় পরিকল্পিতভাবে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

বর্তমানে উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে শিমের সাথে আদা, করলা বা বরবটির মতো ফসল চাষ করা হচ্ছে। এছাড়া প্রায় ৮ হেক্টর জমিতে ক্রমিক পদ্ধতিতে আলুর সাথে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সাথে ঝিঙা চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের এসব পদ্ধতিতে চাষাবাদ করতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে, যা উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঠাকুরগাঁওয়ে একই জমিতে শিম ও আদা চাষে কৃষকদের নতুন সাফল্য

আপডেট : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬