Hi

০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েই চলছে মৃতের সংখ্যা

দিন যতই সামনে যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ততই যেন বেড়েই চলছে। একই সঙ্গে হুঁ হুঁ করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনেই এই সংক্রামণ রোগটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

আজকের মৃত্যুর তথ্যসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জনে দাঁড়িয়েছে। একই সাথে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, “গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।”

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯১ জন মারা গেছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৭৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

জনপ্রিয়

রাজধানীর বাজারে ফের আগুন: চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ ও মুরগি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বেড়েই চলছে মৃতের সংখ্যা

আপডেট : ০১:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫