Hi

১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মবকারীদের আইনের আওতায় আনা হবে

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ, যা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।সব স্থাপনায় একযোগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে খালিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জড়িত মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

হাওরাঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে শিক্ষার্থীরা: শিক্ষকসংকটে ব্যাহত পাঠদান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মবকারীদের আইনের আওতায় আনা হবে

আপডেট : ১০:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫